![]() |
সব রূপ কথার গল্প কথা আছে
- অর্ক দাস
প্রথম পর্ব
অর্ঘ্য- Hello, আমি রাস্তায় ছিলাম রে , phone টাও silent ছিল, বুঝতে পারিনি এতবার call করেছিস , হোক বল ...
(কিছুক্ষন
চুপ থেকে)
মেঘনা-
আচ্ছা,ঠিক আছে ।
অর্ঘ্য
-মানে?কি হয়েছে তোর?
মেঘনা-কই, কিছুনা তো।
অর্ঘ্য-
We are friends right ? ১০
বছর ধরে দেখছি তোকে,বুঝতে পারি , যাইহোক বল...
মেঘনা-
কিছুই বুঝতে পারিসনা,
অর্ঘ্য-
বল এবার ...
(খানিকক্ষণ
চুপ থেকে,হঠাৎ বেশ তাড়াহুড়ো করে বলে)
মেঘনা-
অর্ঘ্য একটা কথা বলি,দেখ, চোখটা একবার বন্ধ হলে আমরা তো দুজনে কেউই
কাউকে চিনবনা বল ?
অর্ঘ্য-
কি বলছিস তুই এসব ?
মেঘনা-
আচ্ছা
অর্ঘ্য,যতগুলো দিন
আছে,যতগুলো ঘন্টা আছে,যতক্ষন আমরা আছি,আমরা কি একসাথে বাঁচতে
পারিনা অর্ঘ্য?
অর্ঘ্য ...
(নিস্তব্ধতা
দুদিক থেকেই....
কিছুক্ষন
পর মেঘনা বুঝতে পারে,ফোনটা কেটে যায় ওপার থেকে ...)
ম্লান
, নিরাশ এক হাসিতে ফোনটা
রেখে জানালার ধারে বসে মেঘনা ।
২ঘন্টা১৫মিনিট
পর, মেঘনার ফোনে মেসেজ আসে অর্ঘ্যের...
"কাল বিকেলে দেশপ্রিয় পার্কের কাছে দেখা করিস , আশা করি free থাকবি,please আর কোনো মেসেজ,call
নয়,দেখা করিস কাল ।"

Comments
Post a Comment